মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২২আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৫

মুন্সীগঞ্জে অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার মুন্সীগঞ্জ সদর উপজেলায় ‘অস্ত্র তৈরির কারখানা’ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে চরকেওয়ার থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

অস্ত্র তৈরির কারখানার মূল হোতা ও একাধিক মামলার আসামি মিজানুর রহমান (৩৮) চরকেওয়ার গ্রামের খোরশেদ দিদারের ছেলে। অভিযানে অস্ত্র উদ্ধার করা হলেও মিজানুর পালিয়ে যায়।

উদ্ধার অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে একটি দেশে তৈরি স্নাইপার রাইফেল, দুটি ওয়ান শুটারগান, এক রাউন্ড রাইফেলের গুলি, ৯ রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড শর্টগানের গুলি, পিস্তলের দুটি গুলির খোসা, স্নাইপার রাইফেলের দুটি পাইপ, একটি ছোরা ও চাপাতি, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির ড্রিল মেশিন, দুটি পিস্তলসদৃশ স্টিলের পাত, ছয়টি আগ্নেয়াস্ত্র তৈরির স্প্রিং এবং লাগেজভর্তি আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মিজানুর রহমান পালিয়ে যায়। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক মিজানুর রহমানসহ তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

/বিএল/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের