নাশকতার মামলায় সাখাওয়াতসহ বিএনপির সাত নেতার জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯

নারায়ণগঞ্জ নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নারাণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ সাত বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিন এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন।

গত ৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরকালে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় এবং ৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার পর প্রতিবাদ মিছিল এবং নাশকতার আশঙ্কায় বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খানসহ নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ। নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের মামলায় পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত ১২ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে গ্রেফতারদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উভয়পক্ষের শুনানি শেষে আজ তাদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম