গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৪১

আগুন গাজীপুরে সিটি করপোরেশনের জিরানী এলাকায় তুরাগ ফ্যাশন নামে একটি পোশাক কারখানার গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সাভার ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুল হামিদ জানান, সকালে ওই পোশাক কারখানার সেমি পাকা ভবনের ফেব্রিকসের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর এবং সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে, সোমবার রাত পৌনে ১০টায় গাজীপুরের কালীগঞ্জে আগুনে দুই মুদি দোকান পুড়ে যায়। উপজেলার বায়েরদিয়া বাজারে পাইকারি দুটি মুদি দোকানে এ আগুন লাগার ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার স্টেশনের সাব-স্টেশন অফিসার আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আলমগীরের পাইকারি মুদির দোকানে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।। পরে আগুন পাশের মুনসুর আলীর দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই দুই দোকান ও মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

/টিএফ/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম