তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪২

মাদারীপুরে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরে চরমুগরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চবিদ্যালয়ে তিনি এ কথা বলেন। সেখানে ভারতীয় হাইকমিশনের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের উদ্বোধন হয়েছে। 

নৌমন্ত্রীর ভাষ্য, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে ঘিরে সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বিএনপি। আদালতের সিদ্ধান্তের ওপর কারও হাত নেই।’

বর্তমান সরকার সব দলকে সঙ্গে নিয়েই নির্বাচন করতে চায় বলে উল্লেখ করেছেন নৌমন্ত্রী। তার মন্তব্য, ‘২০১৪ সালে সংসদ নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, এখন সেই খেসারত দিচ্ছে দলটি।’
শাজাহান খান আরও বলেন, ‘সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, আদালত ও নির্বাচন কমিশনের ওপর তা নির্ভর করবে।’
অনুষ্ঠানে আরও ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদার, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর খলিলুর রহমান বেপারী প্রমুখ।

আরও পড়ুন-

‘কারাগারে খালেদা জিয়ার আরামদায়ক বিশ্রামেরও সুযোগ হলো’

জনগণের সাড়া না পেয়ে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে: ওবায়দুল কাদের

/বিএল/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের