‘কারাগারে খালেদা জিয়ার আরামদায়ক বিশ্রামেরও সুযোগ হলো’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৬

 

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের ‘নাজিম উদ্দিন রোডের কারাগারে ১০ হাজার লোক থাকতো। সেখানে এখন সামান্য কিছু লোক আছে। একটা নিরিবিলি পরিবেশ আছে। বেগম জিয়া গান শুনতে পাবেন, বই পড়তে পারবেন, কারাগারে যা হয়। প্রচুর বই আছে ঢাকা জেলে। কিছুদিন তার আরামদায়ক বিশ্রামেরও সুযোগ হলো। এরপর আদালত তার ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন এটা আদালতের ব্যাপার। তারপরও কেন নির্জন নির্জন বলছেন, এটা কি নেলসন ম্যান্ডেলার রোবেন আইল্যান্ড!’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্ব বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেছেন। শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় দ্বিতীয় কাচঁপুর সেতুর সুপার স্ট্রাকচার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘কারাগারে ডিভিশন পাওয়া প্রিজনাররা যেভাবে থাকেন, বেগম জিয়ার জন্য সেই মর্যাদায় থাকা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমনকি নিজের গৃহকর্মীকেও তিনি সঙ্গে নিয়ে আছেন, যেটা এদেশে নজিরবিহীন ঘটনা। সেই সুযোগটাও তিনি পাচ্ছেন। এই সুযোগ বাংলাদেশের কেউ পায়নি। কাজেই আর কী চান? তিনি (খালেদা জিয়া) যে রুমে থাকেন সেই রুমটা গিয়ে দেখে আসুন। এটা জেল সুপারের রুম, অনেক সুন্দর রুম। এ রুম যদি পরিত্যক্ত হয় সে হিসেবে তো ঢাকা জেলই পরিত্যক্ত।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে তো নেলসন ম্যান্ডেলার মতো রোবেন দ্বীপে পাঠানো হয়নি।  কারাগারে জনাকীর্ণ পরিবেশ তার জন্য কী করে রাখবো। কারাগার চলবে জেলকোড অনুযায়ী। এখানে তার জন্য বিশাল জনতার সমাবেশ বা  কারাগারের মধ্যে সরব অবস্থা তো করতে পারবো না। কারাগার তো নির্জন। তিনি (খালেদা জিয়া ) বাইরে নানান ঝুট-ঝামেলায় থাকেন। কারাগারে শান্তি। এটি স্বস্তিতে থাকার জায়গা। এই কথা বলতে পারি কারণ ওয়ান ইলেভেনের আগে ও পরে আমিও জেলে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘বিএনপির  ডাকে জনগণ সাড়া দিচ্ছে না, আন্দোলনে যেতে পারছে না। নিজেরাই দুই একজন কান্নাকাটি করছে মিডিয়ার সামনে। পাবলিক কোথাও কেদেঁছে এটা আমাদের জানা নেই। কাজেই জনগণের সহানুভূতি অর্জনের জন্য  বিএনপি নেতারা বারবার নির্জন কারাগারের কথা বলে বেড়াচ্ছেন। এটা কিন্তু ঠিক নয়।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম