সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনন্দ মিয়া (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার শিশুটির মা বাদী হয়ে  সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।

গ্রেফতার আনন্দ মিয়া সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুরের চাঁন বাদশার ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রকিবুল হোসেন জানান, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার সময় আনন্দ মিয়া শিশুটিকে বাদাম কিনে দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী আটি এলাকার পরিত্যক্ত মনোয়ারা জুট মিলে নিয়ে যায়। এ সময় সে শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটি বাড়ি গিয়ে তার মা-বাবাকে জানায়। প্রথমে শিশুটির পরিবার লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। পরে ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার রাতে পুলিশকে অবহিত করে শিশুর পরিবার। বৃহস্পতিবার রাতেই এলাকায় গিয়ে অভিযুক্ত আনন্দ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় শুক্রবার ওই শিশুর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। আনন্দ মিয়াকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার হাসপাতালে পাঠানো হবে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের