রাষ্ট্রপতি আবদুল হামিদ দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৩

আবদুল হামিদ দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে লাখো জনতা আনন্দ মিছিল করেছে। মিছিলে মিছিলে মুখরিত হয় পুরো শহর। শনিবার দুপুরে শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে পুরো শহর ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। কিশোরগঞ্জের নাগরিক সমাজের ব্যানারে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।  

দুপুরে আনন্দ মিছিলটি বের হওয়ার কথা থাকলেও সকাল ১১টার আগেই গুরুদয়াল কলেজ মাঠ কানায় কানায় ভরে যায়। কলেজের সামনে স্থাপিত মুক্তমঞ্চ থেকে তখন দেশাত্মবোধক গান বাজতে থাকে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহ মাঠে সমবেত হয়। শুধু তারা নয়, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ নেচে-গেয়ে, ঢাকঢোল বাজিয়ে মিছিলে অংশ নেন। তখন আবদুল হামিদকে উদ্দেশ্য করে সমবেত জনতা নানা ধরনের স্লোগান ও গানে চারপাশ মুখরিত করে তোলে।

আবদুল হামিদ দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল

আনন্দ মিছিলের প্রধান আকর্ষণ ছিল রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছবি দিয়ে সাজানো দুটি হাতি ও বেশ কয়েকটি ঘোড়ার গাড়ি। আনন্দে মিছিলে বিভিন্ন আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদের পরিবারের সদস্যরাও অংশ নেন। এছাড়াও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা আনন্দ মিছিলে যোগ দেন।

আনন্দ মিছিলে অংশ নিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি একটি ঐতিহাসিক ঘটনা। বাবার জন্য আমি গর্বিত। আর এত সুন্দর আয়োজন করার জন্য আমি কিশোরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ ।’

মিছিলে অংশ নেওয়া লোকজন জানান, দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জবাসী আনন্দিত ও গর্বিত।

 আরও পড়ুন: খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের