আনসার আল ইসলামের দুই সদস্যের সাত দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৫

রিমান্ড

রাজধানীর মিরপুর থেকে র‌্যাবের হাতে গ্রেফতার আনসার আল ইসলামের দুই সদস্যকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার বিকেলে র‌্যাব তাদের নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাব উজ্জামান এর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেফতারকৃতরা হলেন, শাহাদাত হোসেন সজীব ওরফে নাঈম ও ইশতিয়াক আহমেদ ওরফে রবিন।

এর আগে শনিবার রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত রাজধানী মিরপুরের ৯নং ওয়ার্ডের মাইকওয়ালা গলিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে এমন বই ও লিফলেট উদ্ধার করা হয়। তাদের দুই জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। রবিবার বিকেলে র‌্যাব-১১ এর ব্যাটালিয়ান অধিনায়ক (সিও) মো. কামরুল হাসান এ তথ্য জানান।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা তিন বছর ধরে ওই এলাকায় আত্মগোপ করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। তাদের মধ্যে শাহাদাত হোসেন সজীব ওরফে নাঈম সংগঠনটির সামরিক শাখায় এবং ইশতিয়াক আহমেদ ওরফে রবিন মিডিয়া শাখার দায়িত্ব পালন করছিল। তাদের জিজ্ঞাসাবাদ করলে আরও  গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব-১১’র সিও কামরুল হাসান।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক