সোনারগাঁয়ে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলে অবস্থিত মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফ্রেশ সুগার মিলে বয়লার বিস্ফোরণে লিমন মিয়া (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হন তিন শ্রমিক।  তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত লিমন বগুরার গাবতলি থানার কোরাইল গ্রামের বাসিন্দা।
শ্রমিকরা জানায়, উপজেলা পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফ্রেশ সুগার মিলে সোমবার দুপুরে হঠাৎ বিদ্যুৎতের শর্টসার্কিট হয়ে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। সুগার মিলের কর্মরত লিমন মিয়া নামে এক শ্রমিক ঘটনাস্থলে মারা যান। এ সময় তিন শ্রমিক দগ্ধ হন।
এ ব্যাপারে মেঘনা গ্রুপের ব্যবস্থাপক কার্তিক চন্দ্র দাসের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
সোনারগাঁ থানার ওসি অপারেশন আব্দুল জাব্বার বলেন, ‘বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষ্ফোরণে এক শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম