‘বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১২

‘বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই’ বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরি। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সরকারি সফর আলী কলেজ মাঠে চার দিন একুশের বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইকবাল সোবহান চৌধুরি বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় প্রেসক্লাবের একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, রাজনীতিতে একটি নীতি আছে। বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তাদেরও একটি নীতি আছে। কিন্তু যারা ক্ষমতায় যেতে চান তাদের নীতি হচ্ছে মানুষ পুড়িয়ে হত্যা করে হলেও ক্ষমতায় যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশর প্রধানমন্ত্রীর ছেলে যিনি প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ এগিয়ে নিতে কাজ করছেন, মেয়ে অটিজম নিয়ে কাজ করে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অপরদিকে আরেকজনের ছেলে যে দেশে সম্পদ লুট করে, মানুষ পুড়িয়ে হত্যা করে দেশ ছেড়ে পলাতক রয়েছেন এবং থেকে দেশের অগ্রযাত্রা ও উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ’
কলেজের অধ্যক্ষ সদানন্দ মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও লেখক কালাম মাহমুদ, স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু , উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ ভুইয়া, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম