কেরানীগঞ্জে মদপানে দুই জনের মৃত্যুর অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৫

ঢাকা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মদপানে দুই জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুভাঢ্যা ইউনিয়নের হাবিব নগরের বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া মো.সজলের (৩১) লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে ও মো. শরিফ হোসেনের (৪১) লাশ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। মর্গে লাশ রাখার খবর নিশ্চিত করলেও মদপানে তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি হাসপাতাল সূত্র। তারা বলছে—মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

এলাকাবাসীর বরাত দিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই আব্দুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হাবিব নগরের বালুর মাঠ এলাকায় আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া মো.লিটন হোসেনের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় আনন্দরত অবস্থায় বালুর মাঠে একটি দোকানে বসে শরিফ ও সজলসহ পাঁচ জন মদ পান করে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিন জন সেখানে মারা যায়।’  

এসআই আব্দুর রহিম জানান,নিহতদের মধ্যে দুই জনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এবং অপরজনের বাড়ি মডেল কেরানীগঞ্জ থানায়। কিন্তু তিনি তৃতীয় জনের নাম বলতে পারেননি।

এ প্রসঙ্গে শুভাঢ্যা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার মো. আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমিও এমন ঘটনা শুনেছি। তবে কত জন মারা গেছে, তা জানি না।’ 

 

 

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম