নরসিংদীতে অজ্ঞাত নারী-পুরুষের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৭

নরসিংদী নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকা থেকে এক অজ্ঞাত পুরুষ এবং পৌর শহরের শালিধা থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে অজ্ঞাত নারী এবং রবিবার সকালে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নরসিংদী সদর উপজেলার দগরিয়া এলাকার একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক অটোরিকশা  চালকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতের কোনও এক সময় অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালকের গলায় রশি দিয়ে  শ্বাসরোধের পর হত্যা করে দুর্বৃত্তরা। এসময় অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অটোরিকশাটি পাশের মাদ্রাসার কাছে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে পাশের একটি ধান ক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে শনিবার রাতে পৌর শহরের শালিধা এলাকা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি গোলাম মোস্তফা বলেন, ‘পৃথক দু’টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা মূল কারণ জানার চেষ্টা চালাচ্ছি। লাশ দু’টি উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী