নরসিংদীতে রেলওয়ের জায়গা থেকে ৬৫ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৬

নরসিংদী অভিযান নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে তৈরি করা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও রেলওয়ের যৌথ অভিযানে শহরের বিলাসদী, ব্রাহ্মন্দী ও বানিয়াছল এলাকার প্রায় ৬৫ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান, রেলওয়ের সহকারী এস্টেট অফিসার এবং ভূমি ইমরাত শাখার ডেপুটি কমিশনার মো. অহিদুন্নবী, রেলওয়ের ভূমি ইমারত শাখার কানুনগো ইকবাল মাহমুদ, রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহির আলী উপস্থিত ছিলেন।

রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকা আসছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও। এরই ধারাবাহিকতায় তিনি এডিবির অর্থায়নে রেল খাতের কয়েকটি চলমান প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি ভৈরব রেল সেতু পরিদর্শন করবেন। এ জন্য রেল লাইনের পাশে অবৈধ দখলকারীদের উচ্ছেদ অভিযান চালানো হয়।

ভূমি ইমরাত শাখার কানুনগো ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের হিসেবে মতে নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে ৩১২টি স্থাপনা নির্মাণ করা হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ। তবে এডিবির চেয়ারম্যান ভৈরব যাবেন, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান চালানো হয়েছে। রবিবার প্রায় ৬৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের