না.গঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফের গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪১

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে আবারও নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হওয়ার পর নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১০ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে সোনারগাঁ শেখ ফজলুল হক উইমেনস কলেজের সামনে থেকে আটক করে পুলিশ। পরে তাকে সোনারগাঁ থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে। এছাড়াও সিদ্ধিরগঞ্জের অপর একটি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উচ্চ আদালত থেকে এক মামলায় জামিনের কাগজ আসার পর তাকে বন্দর থানার একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। একইসঙ্গে তার সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রিমান্ড ও জামিন শুনানিতে আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে বিকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে তাকে আবারও আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কামাল উদ্দিন জানান, জেলা কারাগারের সামনে সস্তাপুর এলাকা থেকে মামুন মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি তিনি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম