গাজীপুর সাফারি পার্কের নতুন অতিথি ‘কমন ইলান্ড’ শাবক

গাজীপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:০১

কমন ইলন্ড শাবক

গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ‘কমন ইলান্ড’ শাবকের জন্ম হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সকালে শাবকটির জন্ম হয়। বাংলাদেশে এই প্রাণীর এটিই প্রথম বাচ্চা জন্ম দেওয়ার ঘটনা।

পার্কে এখন এই প্রজাতির তিনটি  প্রাণী হলো। নারী কমন ইলান্ড সাধারণত ১ থেকে ৩ এবং পুরুষ কমন ইলান্ড ৪ থেকে ৫ বছরের মধ্যে প্রজনন সক্ষম হয়।

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. সরোয়ার হোসাইন খান বলেন, ‘এটি এন্টিলব জাতীয় আফ্রিকান প্রাণী। ইথিওপিয়া থেকে এঙ্গোলা এবং মুজাম্বিক, নামিবিয়া অঞ্চলে এদের বসবাস। শাবকটি জন্মের পর পরই উঠে দাঁড়িয়েছে। শাবকটি দুই থেকে তিন মাস পর্যন্ত মায়ের দুধ খাবে। এরপর ধীরে ধীরে অন্য খাবারের প্রতি ঝুঁকবে।’

তিনি জানান, ২০১৫ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে নারী ও পুরুষ দুটি কমন ইলান্ড পার্কে আনা হয়। তাদের বর্তমান বয়স কমপক্ষে ৬ বছর। কমপক্ষে আরও এক বছর পর প্রাকৃতিকভাবে আবার তাদের মধ্যে প্রজনন ক্ষমতা গড়ে উঠবে। এ প্রাণীর গর্ভকালীন সময়সীমা ৮ থেকে ৯ মাস।

গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব জানান, তৃণভোজী প্রাণী হলেও কমন ইলান্ডের প্রধান খাবার গুল্মলতা, ঘাস, গাছের বাকল, নরম মূল। এদের প্রজনন সময় বছরের যে কোনও সময় হতে পারে। তবে এদের প্রজননের মূল সময় বর্ষা মৌসুম।

গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক শামসুল আজম বলেন, ‘বাংলাদেশে অন্য কোথাও এ প্রাণী নেই। প্রাকৃতিক পরিবেশে এদের জীবনকাল ২০ বছর। সংরক্ষিত পরিবেশে ২৫ বছর পর্যন্ত হতে পারে।’

আরও পড়ুন: ১০ ঘণ্টা পর ঢাকা-কুড়িগ্রাম বাস চলাচল স্বাভা‌বিক 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম