বঙ্গবন্ধুর সমাধিতে ডিএনসিসি’র ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০১৮, ১৫:৩০আপডেট : ০২ মার্চ ২০১৮, ১৫:৪০

বঙ্গবন্ধুর সমাধিতে ডিএনসিসি’র ভারপ্রাপ্ত মেয়রের শ্রদ্ধা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র আলহাজ ওসমান গনি।

শুক্রবার (২ মার্চ) দুপুরে তিনি সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় কেন্দ্রীয় যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বাবুল আক্তার বাবলা, বাড্ডা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুরসালিন বাবু, সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন, ৯৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ নুর সাগর, মহানগর আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মাজার কমপ্লেক্স মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন ভারপ্রাপ্ত মেয়র ও তার সফর সঙ্গীরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম