গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগ সমর্থিতরা সংখ্যাগরিষ্ঠ

গাজীপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০১৮, ০৯:১৬আপডেট : ০৩ মার্চ ২০১৮, ০৯:৩০

গাজীপুর জেলা আইনজীবী সমিতি গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এরমধ্যে সভাপতি আ. রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাহজাহানসহ ১৬ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং সহসভাপতি  আ. হালিম-২ ও সহ সাধারণ সম্পাদক পদে সোলায়মান মিয়া স্বপন, তিনজন সদস্যসহ ৫ জন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুস সালাম। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ৫১৭ জন। এরমধ্যে ১ হাজার ৩৬৮ জন ভোট দিয়েছেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন, সহসভাপতি পদে মোস্তফা জামান, কোষাধ্যক্ষ আরএম মনিরুজ্জামান মোল্লা, লাইব্রেরি সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান, অডিটর সাইফুল ইসলাম সরকার রিপন, সাংস্কৃতিক সম্পাদক মীর শাহনূর কবির জুয়েল।মহিলা সম্পাদিকা দিলোয়ারা খাতুন দিপু ও ১১ জন সদস্য হলেন, রেজাউল করিম রেজা, সাইফুল ইসলাম মোল্লা উজ্জ্বল, গোলাম রাব্বি, জাকির হোসেন, মনিরুজ্জামান রাজিব, নাজনীন নাহার দিনা, এরশাদ হোসেন, নাদিম আহমেদ শিমুল, লুৎফর রহমান, সুলতানা পারভীন, খোরশেদ আলী।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম