লিজের জমি দখলের অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০১৮, ০৯:৫৯আপডেট : ০৩ মার্চ ২০১৮, ১২:৫৪

মামলা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিজের (ইজারা) জমি দখলের অভিযোগে জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলমসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১ মার্চ) বিকালে মামলাটি করেন জমি লিজ নেওয়া আলী হোসেন।

মামলার শুনানি শেষে আদালত ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন। পাশাপাশি যুবলীগ নেতাসহ ৭ জনকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকার  আলী হোসেন বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে ৬ শতাংশ জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে খাজনা পরিশোধ করে আসছিল। কয়েকদিন আগে ওই জমিতে তিনি দোকানঘর নির্মাণ করতে গেলে জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলমের নেতৃত্বে তুহিনুর রহমান, নুরুল ইসলাম, মোতালেব, আনোয়ার হোসেন, হাসেম, গোলজারসহ ১৫-২০ জনের একটি দল বাধা দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি অভিযোগ দায়ের করেন আলী হোসেন। অভিযোগের শুনানি শেষে বিকালে আদালত ওই জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি আদালতের নোটিশ পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে বিবাদীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এদিকে, শুক্রবার (২ মার্চ) সকালে আদালতের নোটিশ যুবলীগ নেতাসহ ৭ জনের কাছে পৌঁছালে যুবলীগ নেতা সামসুল আলমের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন লাঠি, বল্লম নিয়ে বাদী আলী হোসেনের ওপর হামলার চালানোর মহড়া দিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আলী হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামসুল আলম ও তার লোকজন আমার লিজকৃত জমি দখল করে বাঁশের বেড়া দিয়ে মাটি ভরাটের চেষ্টা করে। আমি এ বিষয়ে আদালতে মামলা করেছি। শুক্রবার সকালে আদালতে হাজির হওয়ার নোটিশ বিবাদীদের হাতে পৌঁছালে তারা আমার ওপর হামলার মহড়া দেয়।’

এলাকাবাসী জানান, সামসুল আলম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকে ওই এলাকায় বিভিন্ন মানুষকে হয়রানি করে আসছে। ওই এলাকার রেলওয়ের জমিসহ ব্যক্তিমালিকানাধীন জমি দখল করছেন তিনি। তার বিরুদ্ধে কথা বললেই প্রতিবাদকারীর ওপর হামলা করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সামসুল আলম  বলেন, ‘আলী হোসেন আদালতে মামলা করেছেন। ১৫ দিনের মধ্যে আমরা কাগজপত্র নিয়ে হাজির হবো। ’ তবে অস্ত্র নিয়ে মহড়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।

সোনারগাঁ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোরশেদ আলম পিপিএম বলেন, ‘রেলওয়ের একটি জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তালতলা এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।’

 

/এসএসএ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম