নরসিংদীতে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদী প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ১৫:৫৮আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৫:৫৮

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদফতর। সোমবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ভেলানগর বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ অধিদফতর ঢাকা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) মো. মাহবুবুর রহমান ফারুকী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অবৈধ স্থাপনা উচ্ছেদ মাহবুবুর রহমান ফারুকী জানান, স্থানীয় বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট, যানবাহনের টিকেট কাউন্টার ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। এতে সড়ক অপ্রশস্ত হয়ে পড়ায় যান চলাচল ও জনগণের যাতায়াতে বিঘ্নসহ অহরহ দুর্ঘটনা ঘটে আসছিল। এসব অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য সড়ক ও জনপথ অধিদফতরের পক্ষ থেকে একাধিকবার মাইকিং করা হয়। এতে অনেকে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেয় এবং বাকি সব অবৈধ স্থাপনা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এই মহাসড়কের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম