সাভারে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বৃদ্ধকে মারধর

সাভার প্রতিনিধি
০৬ মার্চ ২০১৮, ১৪:৫৯আপডেট : ০৬ মার্চ ২০১৮, ১৫:০১

সাভার সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নুর মোহাম্মদ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা । মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় ফকির বাড়ী মহল্লায় এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও আহত বৃদ্ধের পারিবারিক সূত্রে জানা যায়,  উত্তর গাজীরচট এলাকার বাসিন্দা তায়ফুর ফকির দীর্ঘ দিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। নুর মোহাম্মদ প্রায়ই মাদক বিক্রির প্রতিবাদ করতেন। মঙ্গলবার দুপুরে বাসা থেকে বের হয়ে আবারও মাদক ব্যবসার প্রতিবাদ করলে ওই মাদক ব্যবসায়ীর দুই ভাই নাজির আলম ও নাসির তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ওসি আব্দুল আওয়াল বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম