গাজীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
০৭ মার্চ ২০১৮, ১৩:০৪আপডেট : ০৭ মার্চ ২০১৮, ১৩:০৯

গাজীপুর গাজীপুরের শ্রীপুর উপজেলার জয় নারায়ণপুর গ্রাম থেকে পুলিশ পরিচয়ে দু’টি ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার (৬ মার্চ) ঘটনাটি জানাজানি হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

ছিনতাইয়ের শিকার ইজিবাইক মালিক বকুল ভূঁইয়া জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় বামনগাঁও রোড থেকে ফেরার পথে পুলিশের ইউনিফর্ম পরিহিত দু’জন ব্যক্তি তার গাড়ির চালক আতাউর রহমানের গতিরোধ করে। এ সময় তারা আসামি ধরার কথা বলে হাত বাঁধা অবস্থায় অপরিচিত একজনকে উঠিয়ে গাড়ি নিয়ে চালককে নিয়ে বামনগাঁওয়ের উদ্দেশে নিয়ে যায়। এরপর থেকে ইজিবাইকসহ চালক নিখোঁজ হয়। সোমবার সকালে অচেতন অবস্থায় ইজিবাইক চালককে স্থানীয় একটি জঙ্গলের পাশ থেকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। ইজিবাইকটি এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে তিনি শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগ করে জানান, পুলিশ তদন্ত করার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেননি।

অপর চালক সেলিম সরকার (৩২) জানান, রবিবার  রাত সাড়ে আটটার দিকে পুলিশের ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তি একই রোডের অপর একটি স্থানে তার গতিরোধ করে। পরে আসামি ধরার কথা বলে হাত বাঁধা অবস্থায় একজনকে গাড়িতে উঠিয়ে বামনগাঁওয়ের উদ্দেশে যেতে বলে। নির্জন এলাকায় যাওয়ার পর তাকে একটি জুস দিয়ে খেতে বলে। খেতে অস্বীকৃতি জানালে মারধোর করে জোর করে কিছুটা জুস খাইয়ে দেয়। এরপর তিনি  আর কিছু বলতে পারেননি। চেতনা ফিরে এলে তিনি তার ইজিবাইকটি আর ফিরে পাননি।

এসআই কায়সার আহমেদ জানান, এ ঘটনায় পুলিশের কোনও সম্পৃক্ততা নেই। প্রকৃত চোরদের চিহ্নিত ও গ্রেফতারর করতে পুলিশের অভিযান চলছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম