বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে ৬ জনের কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ১৬:১৭আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৬:১৭

কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় বদলি পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার অভিযোগে ৬ জনকে আটকের পর দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ সাজা প্রদান করেন।

কারাদণ্ড পাওয়া ৬ জন দণ্ডপ্রাপ্তরা হলো- নিকলীর মো. শরীফুল ইসলাম (২৪), বরগুনার ফারদিন হাসান (২৫) ,মিঠামইনের শফিকুল ইসলাম সুমন (২৫), হোসেনপুরের মো. আ. কাদির (২৬), মোহনগঞ্জের আনোয়ার হোসেন (২৬) ও ঢাকার মোহম্মদপুরের ফয়সাল সরকার (২৪)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার আক্তার জামিল জানান, শুক্রবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক ও নৈশপ্রহরী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন কেন্দ্র থেকে অফিস সহায়ক পদে অংশ নেওয়া ৬ ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের সাজা প্রদান করেন ভ্রামমাণ্য আদালত।

পরীক্ষায় অফিস সহায়ক ৩৭ পদের বিপরীতে অংশ নেন ৮ হাজার ২৬২ জন পরীক্ষার্থী ও নৈশপ্রহরী ১৬ পদের বিপরীতে ৫৭৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম