৩৫ নম্বর পিয়ারে পৌঁছালো পদ্মা সেতুর তৃতীয় স্প্যান

তানজিল হাসান, মুন্সীগঞ্জ
০৯ মার্চ ২০১৮, ১৮:০৩আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৮:১১

ফাইল ছবি ভাসমান ক্রেনে করে শুক্রবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর ৩৫ নম্বর পিয়ারে পৌঁছেছে তৃতীয় স্প্যান। শনিবার (১০ মার্চ) এটিকে সেতুর ৩৯ ও ৪০ নম্বর পিয়ারের কাছে নেওয়া হবে এবং রবিবার (১১ মার্চ) এটিকে ওই দুই পিয়ারের ওপর বসানো হবে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।

নাম প্রকাশ না করার শর্তে পদ্মা সেতুর এক সহকারী প্রকৌশলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অপ্রত্যাশিত কিছু না ঘটলে আগামী রবিবার পদ্মা সেতুর তৃতীয় স্প্যান ৭ সি (সুপার স্ট্রাকচার) ৩৯ ও ৪০ নম্বর পিয়ারে বসানো হবে। এর আগে আজ শুক্রবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ক্রেনে করে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি আনার কাজ শুরু হয়। এছাড়া সকাল থেকেই খুঁটিনাটি বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়।
তিনি বলেন, ‘দুই দিন পরে স্প্যানটি পিয়ারে তোলার প্রক্রিয়া শুরু হবে। প্রথম ও দ্বিতীয় স্প্যানের মতোই এটিকে পিয়ারে তোলা হবে। নদীতেও পর্যাপ্ত ড্রেজিং করা হয়েছে। তাই নাব্যতা সংকটের সম্ভাবনা নেই।’
দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু প্রকল্পের কাজ। তৃতীয় স্প্যানটি পিয়ারের ওপর বসলে দৃশ্যমান হবে ৪৫০ মিটার।
পদ্মা সেতু প্রকৌশলী সূত্রে জানা যায়, প্রথম স্প্যান বসাতে প্রকৌশলীদের বেশি সময় লাগলেও বাকি স্প্যান বসাতে সময় কম লাগবে। আর যেহেতু টেকনিক্যাল নানা ব্যাপার থাকে তাই সময় দিয়েও সে অনুযায়ী কাজ করা যায় না। টার্গেট ছিল মার্চের ১০ তারিখে তৃতীয় স্প্যান বসানোর। কিন্তু সম্ভব হয়নি। তবে আশা করছি ১১ তারিখ রবিবার স্প্যান বসানো যাবে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের