রাজবাড়ীতে ২০ মণ কচ্ছপ জব্দ

রাজবাড়ী ও ফরিদপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ০৭:৩২আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১১:৪৬

রাজবাড়ীতে কচ্ছপ জব্দ রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ মণ কচ্ছপ জব্দ করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার (১৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে কচ্ছপগুলো জব্দ করা হয়। এই সময় ব্যবসায়ী শ্রী প্রবাস চন্দ্রকেও আটক করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন রাত পৌনে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানান। তিনি বলেন, পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-এর ৩৯ ধারা মোতাবেক শ্রী প্রবাস চন্দ্রকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। 

র‌্যাব জানিয়েছে, জব্দ করা কচ্ছপ পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে। এ সময় রাজবাড়ী বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রী প্রবাস চন্দ্র ওই এলাকার মৃত সুবল চন্দ্র সরকারের ছেলে।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম