সাড়ে তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ০৮:৫৯আপডেট : ১৪ মার্চ ২০১৮, ০৯:০৪

ফেরি চলাচল শুরু ঘন কুয়াশার কারণে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে টানা সাড়ে ৩ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশা কেটে যাওয়ায় বুধবার (১৪ মার্চ) সকাল পৌনে ৮ টা থেকে আবার ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। এর আগে ভোর সোয়া ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
পটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৪টা থেকে সকাল পৌনে ৮ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
টানা  সাড়ে তিন ঘন্টা  এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ফেরিঘাটে কয়েকশ যানবাহন নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম