মেয়েকে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ মার্চ ২০১৮, ১০:৫৩আপডেট : ১৪ মার্চ ২০১৮, ১১:০৯

ধর্ষণ মেয়েকে হত্যার হুমকি দিয়ে মাকে (২১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের  রূপগঞ্জে উপজেলার হরিণা উত্তরপাড়ার বালুর মাঠ এলাকায় মঙ্গলবার (১৩ মার্চ) এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান একথা জানিয়েছেন। ধর্ষণের শিকার নারী বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।

তিনি জানান, তিন মাস আগে শরীয়তপুরের ডামুড্যা ছাতিয়ানী এলাকার শহীদুল্লাহ  মিয়ার ছেলে লিটন মিয়ার  নির্যাতনের শিকার ওই নারীর বিবাহ বিচ্ছেদ হয়। তাদের পাঁচ বছরের মেয়েটি বাবার কাছে থাকতো। এরপর থেকে তিনি হরিণা উত্তরপাড়া এলাকায় তার বাবার বাড়িতে থাকতেন। গত কয়েকদিন ধরে একই এলাকার মানিক মিয়া মেয়েকে তাকে কাছে  এনে দেবে বলে জানায়। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ মার্চ) রাতে মোবাইল ফোনে ওই নারীকে ইছাখালী ব্রিজের কাছে ডেকে নেয় মানিক মিয়া। সেখানে যাওয়ার পর টালবাহনা শুরু করে সে। একপর্যায়ে ওই নারীকে হরিণা উত্তরপাড়ায় পরিত্যক্ত একটি খুপড়ি ঘরে আটকে রাখে। এসময় মেয়েকে হত্যার হুমকি দিয়ে মানিকসহ তার দুই সঙ্গী তাকে ধর্ষণ করে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি জানান, তিনজনের নামে নির্যাতনের শিকার ওই নারী মামালা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম