বিমান দুর্ঘটনায় আহত কবিরের উন্নত চিকিৎসার দাবি পরিবারের

মাদারীপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১২:৫৫আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১২:৫৫

কবির মাদবর (ছবি: সংগৃহীত) নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় গুরুতর আহত মাদারীপুরের শিবচরের ব্যবসায়ী কবির মাদবরের (৪৫) উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। বিমান দুর্ঘটনার পর থেকেই উৎকণ্ঠায় ছিলেন তার পরিবার। মঙ্গলবার (১৩ মার্চ) পরিবারের লোকজন জানতে পারেন, কবির নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

কবির মাদবর শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোকসেদ মাদবরের ছেলে। তিনি ) দীর্ঘদিন ঢাকার উত্তরার কোটবাড়ি মাস্টারপাড়ায় পরিবার নিয়ে বসবাস করছেন।

কবিরের পরিবার জানিয়েছেন, কবির প্রসাধনীর ব্যবসায় জড়িত। ব্যবসায়িক প্রয়োজনে তিনি প্রায়ই নেপালে যাওয়া-আসা করতেন। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। এছাড়া দুই পা ভেঙে গেছে এবং মাথায়ও গুরুতর আঘাত লেগেছে। আহত কবিরের ছেলে শাওন মাদবর এখন কাঠমান্ডুতে আছেন।

কবিরের বড় ভাই আফসার মাদবর ও কবিরের স্ত্রী হেনা বেগম বলেন, ‘শাওন তার বাবার সর্বশেষ অবস্থা আমাদের ফোনে জানিয়েছেন। বিমান দুর্ঘটনায় তার বাবার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। পা ভেঙে গেছে, মাথায় আঘাত পেয়েছেন। সেখানে তার সঠিক চিকিৎসা নিয়ে শাওন সন্দিহান। তাই পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে তার উন্নত চিকিৎসার দাবি জানানো হচ্ছে।’

উল্লেখ্য, ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে রওনা দিয়ে নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। ওই ফ্লাইটে ৬৭ জন যাত্রীসহ ৭১ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ৩২ জন বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। আহতরা কাঠমান্ডু মেডিক্যাল কলেজ ও ওম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক