সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: মির্জা ফখরুল

গাজীপুর প্রতিনিধি
১৫ মার্চ ২০১৮, ১৪:১৯আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৫:০৯

নিহত জাকির হোসেন মিলনের পরিবারের সঙ্গে দেখা গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন

সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাইছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন জনগণের কষ্ট হবে। বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা জনগণকে ভয় পায়। জনগণের যে গণতান্ত্রিক অধিকার আছে, সেগুলোকে সরকার কোনও গুরুত্বই দেয় না। যে কারণে সম্পূর্ণ বেআইনিভাবে জাকির হোসেন মিলনকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। এই সরকার দীর্ঘদিন ধরে মানবাধিকারবিরোধী কাজ করছে। নির্যাতন-নিপীড়ন করে সরকার বিরোধী দলকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে।

বুধবার সন্ধ্যায় নিহত ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নিহত মিলন তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের মাঝুখান এলাকায়।

ফখরুল ইসলাম বলেন, ‘ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন শহীদ হয়েছেন। তার মতো আরও অনেক নেতাই নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন। জাকির হোসেনের বাবা নেই। আজ  তার পরিবার অসহায় অবস্থায় আছে। তার স্ত্রী, দুই বাচ্চা, মা এক করুণ অবস্থার মধ্যে বেঁচে আছে। এরকম শত শত হাজার হাজার পরিবার আছে বাংলাদেশে।’

তিনি আরও বলেন, যারাই গণতন্ত্র দেখতে চায়, তাদেরই নির্যাতনের শিকার হতে হচ্ছে। তাই আমরা বারবার বলে আসছি, এই সরকার যতদিন থাকবে ততদিন জনগণের কষ্ট হবে। এখন জনগণের ঐক্য প্রয়োজন, সকলের ঐক্য প্রয়োজন। সব অন্যায়ের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।

বুধবার সন্ধ্যায় গাজীপুরে পৌঁছে তিনি নিহত ছাত্রদল নেতা জাকির হোসেনের কবরে ফাতেহা পাঠ, দোয়া এবং পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি জাকিরের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এক লাখ টাকা অনুদান দেন।  এ সময়  উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলান, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল প্রমুখ।

প্রসঙ্গত, গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএনপির মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানা পুলিশ জাকির হোসেন মিলনকে গ্রেফতার করে। তিন দিনের রিমান্ডে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। গত শনিবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গত সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। বিএনপি নেতা ও তার স্বজনদের অভিযোগ, পুলিশের নির্যাতনে জাকির হোসেন মারা গেছেন।

আরও পড়ুন: সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমার যাওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণ, নিহত ১



/জেবি/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান