বঙ্গবন্ধুর জন্মদিনে টুঙ্গিপাড়া আসছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১২:০২আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১২:৩৭

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ (ছবি: সংগৃহীত) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন শনিবার। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো ফ্যাক্সবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাষ্ট্রপতি তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন। সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে উপস্থিত হয়ে সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। পরে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। বেলা ১১টায় তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় প্রস্তুতি

একই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে অনার গার্ড প্রদান করবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে শেখ রাসেল স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ, ‘আমাদের ছোট রাসেল সোনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন, সেলাই মেশিন বিতরণ, ‘উঠব জেগে, ছুটব বেগে’ শীর্ষক ভিডিও প্রদর্শন, শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান, বইমেলা উদ্বোধন ও শিশুদের আঁকা আমার ভাবনায় ৭ই মার্চ শীর্ষক চিত্রপ্রদর্শনী পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় প্রস্তুতি

এদিকে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্তাব্যক্তিদের স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত মহাসড়কে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন দিয়ে গোপালগঞ্জকে সাজানো হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের সৌন্দর্য বর্ধন করা হয়েছে। জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় প্রস্তুতি

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচি পালিত হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত। তাদের স্বাগত জানাতে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান তোরণ ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেছেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রীবর্গ ও সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিরা টুঙ্গিপাড়া আসবেন। তাদের আগমন নির্বিঘ্ন করতে টুঙ্গিপাড়ায় তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। এছাড়া জেলার সবখানেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

 

/এফএস/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম