দুর্নীতিবাজদের আর ক্ষমতায় আসতে দেবে না জনগণ: খাদ্যমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৪:৩১আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৪:৩১

কেরানীগঞ্জে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘এদেশের জনগণ দুর্নীতিবাজদের আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেবে না। দুর্নীতি করলে, পাপ করলে,আগুন সন্ত্রাস করলে তাদের শাস্তি পেতেই হয়। খালেদা জিয়া দুর্নীতির কারণে এখন কারাগারে।’

শুক্রবার (১৬ মার্চ) সকাল ১১টায় কেরানীগঞ্জের রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবনের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকারের উদ্দেশ্য হচ্ছে কেউ যেন নিরক্ষর না থাকে। বছরের প্রথম দিনেই সারাদেশে ৩৬ কোটি বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার আরেকবার দরকার। শেখ হাসিনা এখন সারা বিশ্বে নন্দিত নেত্রী। বিশ্বের পাঁচ জন সৎ রাষ্ট্রনায়কদের মধ্যে শেখ হাসিনার অবস্থান তিন নম্বরে।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ষড়যন্ত্র করছে। আমরা সবার অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন চাই। আগামীতে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে যেখানে ৩০টির মতো মিডিয়া আছে সেখানে ভোটবাক্স ছিনতাই করার কোনও সুযোগ থাকবে না। যারা নির্বাচনে সহায়ক সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছেন, এটি সম্পূর্ণ অযৌক্তিক।

কেরানীগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেরানীগঞ্জের প্রত্যেকটি স্কুলে ল্যাপটপ ও ইন্টারনেটের সুবিধা দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন স্কুল, কলেজের ব্যাপক উন্নয়ন করেছি। প্রত্যেকটি ইউনিয়ন তথ্য কেন্দ্রে ও স্বাস্থ্য কেন্দ্রে আপনারা এখন পর্যাপ্ত সেবা পাচ্ছেন। স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হচ্ছে। সেতুটির নির্মাণকাজ শেষ হলে কেরানীগঞ্জের আমূল পরিবর্তন হবে।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান আলী, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যুবায়ের, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, লায়ন ইউছুফ প্রমুখ।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম