আড়াইহাজারে স্বর্ণের বারসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৯:৫৮আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৯:৫৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাজার থেকে চারটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুইজন হলেন- উপজেলার নয়নাবাদ গ্রামের জহিরুল ইসলাম (২১) ও একই গ্রামের জোবায়ের আহম্মেদ (২২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই তাহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো জব্দ করেন। এ সময় দুজনকে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের বারের ওজন ৪৬৬ গ্রাম। মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম