রাষ্ট্রপতি সোমবার গাজীপুর যাচ্ছেন

গাজীপুর প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৮:৫৯আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:০৪

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে সোমবার গাজীপুরে আসছেন। তিনি ১৯৭১ সালের ১৯ মার্চ পাক হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধে অংশগ্রহণকারী বীর ও শহীদদের স্মরণে নাগরিক গণসংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান, কারা সপ্তাহ উদ্বোধন ও ডুয়েটের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গাজীপুরে আসছেন।

গাজীপুরে রাষ্ট্রপতির দুই দিনের সফর উপলক্ষে রবিবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ১৯ মার্চ স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর, কমিটির সদস্যসচিব ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ছবি: সংগৃহীত) গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে ১৯ মার্চ বিকালে হেলিকপ্টারযোগে গাজীপুর পৌঁছবেন। বিকাল ৩টায় তাকে গাজীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার দেওয়া হবে। বিকাল ৪টায় তিনি গণসংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে ১৯ মার্চের হাই কমান্ড, অ্যাকশন কমিটি, শহীদ ও আহতদের মধ্যে ২১ জনকে সন্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক নৃত্য ও কোরাস পরিবেশনা করা হবে। স্বাগত বক্তব্য রাখবেন ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধের সংগঠক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।

রাষ্ট্রপতি গাজীপুর সার্কিট হাউসে রাত যাপন করবেন। মঙ্গলবার (২০ মার্চ) কারা সপ্তাহ ২০১৮-এর উদ্বোধন উপলক্ষে দুপুর ১২টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করবেন। এসময় তিনি বেলুন উড়িয়ে কারা সপ্তাহ উদ্বোধন করবেন এবং সেরা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। বিকাল ৩টায় রাষ্ট্রপতি গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ঢুয়েট) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।

জেলা প্রশাসক আরও জানান, আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে আসার কথা রয়েছে। তিনি আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভায় যোগ দেবেন এবং কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম