ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ০৭:৫৬আপডেট : ২২ মার্চ ২০১৮, ০৮:০৬

ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সোয়া সাতটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ পদ্মায় আটকা পড়ে ৭টি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের ( বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছে।
তিনি ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, ভোররাতের পর থেকে কুয়াশা অব্যাহত থাকলে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হতে থাকে। এতে করে নৌরুটের চ্যানেল দেখা কঠিন হয়ে পরে। তারা ম্যানেজমেন্টকে বিষয়টি জানান। পরে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৭টা থেকে ফেরি সার্ভিস বন্ধ রাখে কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, এসময় মাঝ পদ্মায় আটকা পড়ে ৭টি ফেরি। অন্যদিকে পাটুরিয়া ঘাটে ও দৌলতদিয়া ঘাটে বাকি ফেরিগুলো ফেরি নোঙর করে রাখে ।
ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা জানান, ঘন কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান