গাজীপুরে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২২ মার্চ ২০১৮, ১২:২৭আপডেট : ২২ মার্চ ২০১৮, ১২:২৮

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় নবী হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নবী হোসেন (৬৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকোরা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নবী হোসেন রঙ্গিলা বাজার এলাকায় মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। সে গত তিনদিন আগে শ্রীপুরে তার স্বজনদের বাড়িতে বেড়াতে এসেছিল।

তিনি আরও জানান, নিহতের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম