শীতলক্ষ্যায় নৌকাডুবি: নিখোঁজ চার জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৮, ১২:১৬আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১২:৫৫

উদ্ধার তৎপরতা নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবে নিখোঁজ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ মার্চ) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

পানিতে ডুবে মারা যাওয়া পাঁচ জন হলেন লতিফ খান, শরীফ আহমেদ, তুষার আহমেদ, বাবু মিয়া এবং জসিম উদ্দিন। এদের মধ্যে লতিফ খান কমলাপুর রেল স্টেশনের কাস্টমস কর্মকর্তা বলে জানা গেছে। তারা যাত্রাবাড়ি, দনিয়া এবং আশপাশের এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জনের মধ্যে শনিবার রাত সাড়ে ১১টায় রূপগঞ্জ-ডেমরা সুলতানা কামাল সেতুর নিচ থেকে তুষার আহমেদ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ  চারটি লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ মরদেহগুলি উদ্ধার করে। পরিবারের সহায়তায় মরদেহগুলি শনাক্ত করা হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে শীতলক্ষ্যা নদীতে নৌকা ভ্রমণে যায় ১৪ জন যুবক। তারা রাজধানীর ডেমরা ঘাট থেকে একটি নৌকা ভাড়া করে ওঠে। নৌকাটি শীতলক্ষ্যা নদীর তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় গেলে একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝি ও ৯ যুবক সাঁতারে তীরে উঠতে পারলেও বাকি পাঁচ জন নিখোঁজ হন।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী