জাবিতে আঁকা হচ্ছে দেশের দীর্ঘতম আলপনা

জাবি প্রতিনিধি
২৫ মার্চ ২০১৮, ২২:৫০আপডেট : ২৫ মার্চ ২০১৮, ২২:৫৫

 

আলপনা আঁকার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ২৫ মার্চ কালরাত স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের দীর্ঘতম আলপনা আঁকা শুরু হয়েছে। রবিবার (২৫ মার্চ) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর পরপরই রং-তুলি নিয়ে সোৎসাহে আলপনা আঁকায় নেমে পড়েন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো এই কর্মযজ্ঞের তত্ত্বাবধানে রয়েছে।

আলপনা অঙ্কন কার্যক্রম উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘২৫ মার্চ রাতের আঁধারে পাকিস্তানী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড এদেশের মানুষ কোনও দিন ভুলবে না। আমাদের এ আল্পনা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।’ 

এই সময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী, প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংশিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে বিশমাইলমুখী রাস্তায় দুই কিলোমিটার দৈর্ঘ্যে এ আলপনা আঁকা হবে। রং-তুলির ছোঁয়া লাগবে প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশপথেও। অঙ্কনে পারদর্শী যে কেউ এতে অংশ নিতে পারছে।   

বার্জার পেইন্ট্স এই কর্মসূচিতে রঙ স্পন্সর করেছে। 

আলপনা আঁকছেন শিক্ষার্থীরা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ এর আয়োজন করেছে ছাত্র শিক্ষক কেন্দ্র। এর অংশ হিসেবে রবিবার সকাল দশটায় ক্যাফেটেরিয়া চত্বরে মুক্তিযুদ্ধের চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

নাটক ও গানের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা তুলে ধরতে এই উৎসবের আয়োজন। উৎসবের বিভিন্ন দিনে বরেণ্য গুণীজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম