গাজীপুরে রিকশাচালক হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০১৮, ১৪:৩৪আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৪:৩৫

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মানিক রাজবংশী গাজীপুরে রিকশা চালক অজয় চন্দ্র দাসকে হত্যার দায়ে মানিক রাজবংশী (৩৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ মার্চ) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্ত আসামি মানিক টাঙ্গাইলের বাসাইল থানার দাহাপাড়া এলাকার সন্তোষ রাজবংশীর ছেলে।

পরিদর্শক রবিউল ইসলাম জানান, মানিক রাজবংশীর স্ত্রী রাধি এবং নিহত অজয় চন্দ্র দাসের স্ত্রী হিরণ রাণী দাস সম্পর্কে খালাতো বোন। তারা পরিবার নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের সাতাইশ এলাকায় ভাড়া বাসায় বসবাস করে রিকশা চালাতো। পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ১২ মে সকালে অজয়কে বাড়ি থেকে সাতাইশ চৌরাস্তা এলাকায় ডেকে নিয়ে  হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মানিক। এসময় স্থানীয়রা হাতুড়িসহ মানিক রাজবংশীকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গুরুতর আহত অজয়চন্দ্র দাসকে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পরে অজয় চন্দ্র দাস হাসপাতালে মারা যায়।

এ ব্যাপারে পরবর্তীতে নিহতের স্ত্রী হিরণ রাণী দাস বাদি হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষ মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও আসামিপক্ষে অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান আকন মামলা পরিচালনা করেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম