মানিকগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৮, ২০:৩১আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২০:৩১

নিহত রাকিব

মানিকগঞ্জে রাকিব হোসেন (১৭)নামে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পৌলী গ্রামের এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে নিহত রাকিবের বাবা খলিলুর রহমান পাঁচ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানার মামলা করেছেন।

নিহত রাকিব মানিকগঞ্জ পৌরসভার পৌলী গ্রামের খলিলুর রহমানের ছেলে ও মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

খুনের সঙ্গে জাড়িত সন্দেহে জনি মিয়া (২২) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

নিহত রাকিবের মামা আব্দুল আজিজ জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে রাকিবের বন্ধু মিঠু তাকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে যায়। পরে তাকে বাড়ির পিছনে পৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধারলো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহতাস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। রাকিবের চিৎকার শুনে পাশের বাড়ির এরশাদ আলী ও তার স্ত্রী শাহিদা আক্তার (৩৫)প্রতিবেশীর সহায়তায় তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। রাকিবের শরীরের কমপক্ষে ১৫টি ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লুৎফর রহমান জানান, তাকে মঙ্গলবার রাতে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয়। বুধবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, রকিবের বাবা খলিলুর রহমান বাদী হয়ে মিঠুসহ ৫ জনকে আসামি করে মামলা করেছেন। এর মধ্যে জনি নামের এক জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।   

মামলার এজাহারভুক্ত আসামিরা হলো, পৌলি গ্রামের শাকিল আহম্মেদ ওরফে মিঠু (১৮), সবুজ হোসেন (১৯), মো. রকি (১৮), মো. আহাদ (১৯)ও জনি।

প্রধান আসামি শাকিল আহম্মেদ মিঠুর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘরে তালা ঝুলতে দেখা গেছে। প্রতিবেশিরা জানান কাউকে না জানিয়ে বাড়ির লোকজন পালিয়ে গেছে।

আটক জনির মা জবেদা বেগম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার দিকে জনির বন্ধু  মিঠু ও সবুজ এসে আমার কাছে কিছু টাকা চায়। এসময় মিঠুর হাত থেকে রক্ত ঝড়ছিল। আমি জিজ্ঞাসা করলে মিঠু অ্যাক্সিডেন্ট হয়েছে বলে জানায়। ওই সময় আমার ছেলে জনি বাসায় ছিল না। জনি এক ডাক্তারের সঙ্গে দৌলতপুরে ছিল।

এদিকে সবুজের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়ির লোকজন জানান, মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার পর সবুজ আর বাড়িতে আসেনি। তার ঘরে তালা ঝুলতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, মিঠু মাদক সেবন ও বিক্রি সঙ্গে জড়িত। নিহত রাকিব মিঠুসহ মাদকাসক্ত কিশোর ও তরুণদের সঙ্গে চলাফেরা করতো। এছাড়াও সে মাদক সেবন ও কেনাবেচার সঙ্গেও জড়িত ছিল। এ নিয়ে বিরোধের জের ধরেও এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এ ছাড়াও এলাকার এক কিশোরির সঙ্গে মিঠুর প্রেমের সম্পর্ক ছিল। মিঠুর সঙ্গে ওই কিশোরি সম্পর্কের অবনতির হলে রাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, মাদকসংক্রান্ত কিংবা প্রেমঘটিত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তে পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন: মেঘনা নদী থেকে জালসহ ৩২ জেলে আটক


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম