কোটালীপাড়ায় বিজিবির গাড়ি নিয়স্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮

গোপালগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০১৮, ১১:৫১আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১১:৫১

গোপালগঞ্জ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল গাড়ি নিয়স্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ বিজিবি সদস্যসহ আট জন আহত হয়েছে। বৃহম্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগান উত্তরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, কোটালীপাড়া পৌরসভার নির্বাচনে আইনশৃংখলা রক্ষার্থে একদল বিজিবি সদস্য বাগান উত্তরপাড় এলাকায় পারকোনা কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ৫ বিজিবি সদস্যসহ ৮ জন আহত হন। এরমধ্যে আহত যশোর ৪৯ বিজিবি সদস্য আশরাফ ও আজাদ এবং তিন ভ্যান যাত্রীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রেমানন্দ মন্ডল জানান,  আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম