ইটনায় শ্রমিকের ছিন্নভিন্ন লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৮, ১৪:২৫আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৪:৩০

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের ইটনায় আরশাদ (৩২) নামে এক শ্রমিককে গলা কাটা ও ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে সদরের দাসপাড়া এলাকায় ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ।

নিহত আরশাদ ইটনা সদরের পশ্চিমগ্রামের নন্দিহাটির মৃত খালেক ভূঁইয়ার ছেলে। আটক ব্যক্তিরা হলেন- শ্যাম লাল (২৮), গোবিন্দ (৪০) ও অর্চনা (৩০)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে আরশাদের গলা কাটা ছিন্নভিন্ন লাশ দেখে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, আরশাদকে গলা কাটা ছাড়াও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করে ফেলেছে দুর্বৃত্তরা।

এলাকাবাসী জানিয়েছে, নিহত আরশাদ ইটনা নতুন বাজারে হাটের দিন চা বিক্রি করতো। অন্যদিন শ্রমিকের কাজকর্ম করতো। তার স্ত্রী থাকলেও তারা আলাদা থাকতেন। তবে ১০ বছর বয়সী একটি মেয়ে আরশাদের সঙ্গেই থাকতো। বৃহস্পতিবার রাতে আরশাদ বাড়িতে ছিলেন না।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত শ্রমিক আরশাদের নেশার অভ্যাস ছিল। প্রায়ই সাঙ্গপাঙ্গদের নিয়ে নেশার আসর বসাত। নেশার আসরে কোনও বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হবে। একই সঙ্গে এ  ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম