গাড়ি চলছিল দ্রুতগতিতে, চালক কথা বলছিলেন মোবাইলে

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ১৩:২২আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৩:৩২

দুর্ঘটনা কবলিত গাড়িটি গোপালগঞ্জের মকসুদপুরে সুগন্ধা পরিবহনের গাড়িটি খাদে পড়ার আগে চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। আহত যাত্রীদের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জানে আলম  বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

তিনি জানান, আহত যাত্রীরা তাকে বলেছেন ওই বাসের চালক দুর্ঘটনার আগে খুব দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাছাড়া তিনি কারও সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন।

প্রসঙ্গত, ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা নামক স্থানে শনিবার রাত পৌনে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ৬ যাত্রী নিহত হয় এবং ৩১ জন আহত হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত গাড়িটি ফরিদপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক এবিএম মমতাজ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফরিদপুর ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করাসহ আহতদের উদ্ধার করে নিকটস্থ ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-বরগুনার হাসান মিয়া (২৫), বরিশালের অসিম মাঝি (৩৫), দিপন বিশ্বাস (২৮) এবং বরগুনার নাজির গাজী (৩৬)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম বলেন, নিহতদের লাশ তাদের কাছে রয়েছে। নিতদের পরিচয় নিশ্চিত করে তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং হতাহতদের উদ্ধার করে। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি নিজে দুর্ঘনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের