মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ১৭:১৬আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৭:১৮

গাজীপুর গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক বন্দির মৃত্যু হয়েছে। নিহত নজরুল ইসলাম (৫১) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দুলালী এলাকার রমজান আলীর ছেলে। শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, নজরুল ইসলাম হৃদরোগী ছিলেন। তিনি শনিবার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম ২০১২ সালের আক্কেলপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন। ২০১৭ সালের ২৫ জুলাই তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আনা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম