গাজীপুরে চায়না কারখানার টাকা চুরি: গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ১৯:৪৩আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৯:৪৩

 

গাজীপুরে চায়না কারখানার চুরি যাওয়া আংশিক টাকাসহ গ্রেফতার রবি

গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ ইসলামি ব্যাংকের মাওনা শাখায় টাকা জমা দিতে গিয়ে চায়না ব্যাটারি কোম্পানির টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া ২৫ লাখ ৬৫ হাজার টাকার মধ্যে ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের কামারজুরি এলাকার হুমায়ুনের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার লুৎফর রহমান ওরফে রবিউল ইসলাম ওরফে রবি (৫২), বাগেরহাটের মোল্লারহাট উপজেলার ঘাটভিলা গ্রামের ফায়েক মোল্লা ওরফে হাবিবুর রহমানের ছেলে।

রবিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ এই তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) গোলাম সবুর ও  শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,‘ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় চায়নার চুংলিয়াং এনার্জি টেকনোলজি কোম্পানি লিমিটেডের ব্যাটারি তৈরির কারখানা রয়েছে। গত ৪ মার্চ সকাল পৌনে ১১টার দিকে ওই কারখানায় কর্মরত সহকারী ম্যানেজার ইলিয়াস মিয়া একটি ব্যাগে করে ২৫ লাখ ৬৫ হাজার টাকা ওই ব্যাংকে জমা দিতে যান। পরে ব্যাংকের ভেতর শাখা ম্যানেজারের (অপারেশন) টেবিলের পাশে মেঝেতে টাকার ব্যাগটি রেখে ইলিয়াস মিয়া জমা রশিদ পূরন করতে ছিলেন। জমা রশিদ পূরণ শেষে ব্যাগটি মেঝেতে দেখতে না পেয়ে বিষয়টি ইসলামি ব্যাংকের মাওনা শাখার ম্যানেজার ও কারখানা কতৃপক্ষকে জানান। ব্যাংকের ভেতর ও বাহিরে খোঁজাখুজি করেও টাকাসহ খোয়া যাওয়া ব্যাগটি পাননি। পরে কারখানা কর্তৃপক্ষের নির্দেশে ইলিয়াস বাদী হয়ে ওইদিন রাতে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরে সিসি টিভির ফুটেজ ও আধুনিক টেকনোলজি ব্যবহার করে শনিবার (৩১মার্চ) রাতে কামারজুরি এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত টাকার মধ্যে ৮০ হাজার টাকা উদ্ধার ও রবিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রবি পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানায়, তার সঙ্গে আরো সাত জন জড়িত রয়েছে। লুণ্ঠিত টাকা ভাগাভাগির পর তাকে এক লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। বাকি টাকা সে খরচ করে ফেলেছে।

আরও পড়ুন: মেয়াদ উত্তীর্ণ এক হাজার বস্তা পাট বীজসহ ব্যবসায়ী আটক 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম