বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘিনীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৮, ১২:৩২আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১২:৩২

গাজীপুর শেখ মুজিব সাফারি পার্কে মারা যাওয়া বাঘিনী। ছবিটি ২০১৭ সালে তোলা গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি বাঘিনী মারা গেছে। রবিবার (১ এপ্রিল) সকালে বাঘিনীটি মারা যায়। পার্কের তত্ত্বাবধায়ক আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তত্ত্বাবধায়ক আব্দুল মোতালেব জানান, ২০১৩ সালের মাঝামাঝি সময় বাঘিনীটিকে শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়। কিন্তু বাঘিনীটির আগে থেকেই একটি পা কাটা ছিল। তখন থেকেই পার্কে তিন পা বিশিষ্ট বাঘিনীটি সঙ্গীহীন অবস্থায় ছিল। বাঘিনীটিকে কিছুদিন আগে আফ্রিকা থেকে আনা একটি বাঘের সঙ্গে অচেতন অবস্থায় রাখা হয়। পরে অচেতন বাঘিনীটিকে আক্রমণ করে ওই পুরুষ বাঘ। পরে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হলেও বাঘিনীর অবস্থার কোনও উন্নতি হয়নি। পরে রবিবার সকালে বাঘিনীটি মারা যায়।

তিনি আরও জানান, গত প্রায় সাত বছর আগে খুলনা জেলার সুন্দরবনের কাছে  কয়রা উপজেলার একটি গ্রামের  একটি বসত ঘরে বাঘিনীটি ঢুকে পড়ে। পরে এলাকার লোকজন বাঘিনীটিকে ঘরে আটক করে বন বিভাগের কর্মীদের খবর দেয়। সেখান থেকে বন বিভাগ ও বন্য প্রাণি বিভাগের কর্মকর্তারা প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বাঘিনীটিকে সাফারি পার্কে আনা হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী