গোপালগঞ্জে বাস চাপায় শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৮, ১৩:২২আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৩:২৩

গোপালগঞ্জ গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় বাস চাপায় রাকিব সিকদার (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২ এপ্রিল) সকাল সোয়া ১০ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়ায় এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহত রাকিব গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের হুমায়ুন সিকদারের ছেলে। এ বছর সে গোপালগঞ্জ এস এস আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছিল।

ওসি মনিরুল ইসলাম বলেন, সকালে রাকিব সিকদার তাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সেবা গ্রীণ লাইনের দ্রুতগতির একটি বাস রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ও একই কোম্পানির অপর একটি বাসে ভাঙচুর চালায়। এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম