বর্তমান মেয়র ও তার ছেলেসহ জিসিসি'র মেয়র পদে মনোনয়নপত্র নিয়েছেন ৯ জন

গাজীপুর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৮, ১৩:১৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১৩:২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) আসন্ন নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩১৮ জন। এর মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাসদসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গাজীপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও তার ছেলেও রয়েছেন তাদের মধ্যে।

নির্বাচন অফিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাসদসহ ৯ জন বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান ও তার ছেলে এম মঞ্জুরুল করিম রনি, সাবেক সংসদ সদস্য বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, জাসদের গাজীপুর মহানগর শাখার সভাপতি রাশেদুল হাসান রানা এবং আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিনও রয়েছেন। 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, গাজীপুর সিটি করপোরেশনের এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয় মঙ্গলবার থেকে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেয়র পদে ৯ জন, সাধারণ আসনে কাউন্সিলর পদে ২৪১ জন ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৬৮ জনসহ মোট ৩১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র ও ভোটার তালিকার সিডি সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ সময় হলো ১২ এপ্রিল, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থীতা (মনোনয়নপত্র) প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম