স্টিকার লাগানোর অভিযোগে গোপালগঞ্জে বিএনপি নেতা আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ১৭:৪৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৭:৪৭

আটক খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ ও স্টিকার লাগানোর অভিযোগে জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনোকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের মোহাম্মদপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ ও সাধারণ সম্পাদক এম মুনসুর আলীসহ কয়েকজন নেতা জেলা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ ও গুরুত্বপূর্ণ স্থানে স্টিকার লাগাচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে শহরের মোহাম্মদপাড়া এলাকা থেকে জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান বেনোকে আটক করে।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য নেতাকর্মীরা পালিয়ে যায়। তাদের আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের