জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ঝাড়কাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাতটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছ মাদারগঞ্জ উপজেলা প্রশাসন। রবিবার (৮ এপ্রিল) দুপুরে এগুলো পোড়ানো হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিনগুলো জব্দ করা হয়। এ সময় মালিক পক্ষের লোকজন ড্রেজার মেশিন রেখে পালিয়ে যায়।
ইউএনও আমিনুল ইসলাম জানান, ড্রেজার মেশিন মালিকদের কাউকে না পাওয়ায় জেল বা জরিমানা করা যায়নি। তবে, ড্রেজার মেশিনগুলো পুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, সোলাইমান ও এসআই দিলিপ উপস্থিত ছিলেন।








