নাশকতার মামলায় বিএনপির আট নেতাকর্মী জেলহাজতে

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৮, ২০:৩৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২০:৩৫

মানিকগঞ্জ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় করা মামলায় মানিকগঞ্জ বিএনপির আট নেতাকর্মীকে জেলাহাজতে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে বিচারক ইয়াসমিন আরা জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

বিএনপির এই আট নেতাকর্মী হলো, সিঙ্গাইর পৌর কাউন্সিলর বিএনপি নেতা আব্দুল গফুর ওরফে বাবর আলী, চান্দহর ইউনিয়ন যুবদল সভাপতি আজিজুল হক টিক্কা, উপজেলা যুবদল নেতা হাসান আলী, পৌর স্বেচ্ছাসেবকদল সভাপতি মোনেম আহম্মেদ বিপ্লব, পৌর ছাত্রদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন ও কলেজ ছাত্রদল নেতা মো. রনি। তারা সবাই উচ্চ আদালত থেকে অগ্রিম জামিনে ছিলেন।

একই মামলার আসামি উপজেলার চারিগ্রাম ইউপি চেয়ারম্যান শেখ সাজেদুল আলম স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি আমজাদ হোসেন, সিঙ্গাইর সদর ইউনিয়নের মেম্বার নজরুল ইসলাম, সিঙ্গাইর ডিগ্রি কলেজের সাবেক জিএস ইসমাইল হোসেন ও  বিএনপি সমর্থক আনোয়ার হোসেন কারাভোগ করছেন।

আরও পড়ুন: বগুড়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম