পুলিশের জলকামান ঘিরে রেখেছে জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৮, ১৩:১৮আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৩:৪৮

পুলিশের জলকামান ঘিরে রেখেছে জাবি শিক্ষার্থীদের বালুর ট্রাক কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থাকা পুলিশের একটি জলকামানকে ঘিরে রেখেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আনা ট্রাক, বাস ও কাভার্ড ভ্যান এর মাধ্যমে জলকামানটি ঘিরে রাখা হয়েছে। গত সোমবার (৯ এপ্রিল) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশকে এই জলকামান ব্যবহার করতে দেখা যায়। তবে বুধবার শিক্ষার্থীরা জলকামানটিকে তিনটি যান দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। 

বুধবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে কোটা সংস্কারের দাবি, কৃষিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে ছাত্রলীগের নির্যাতনের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে কয়েক হাজার শিক্ষার্থী। শিক্ষার্থীদের একটি দল কাভার্ড ভ্যান, বাস ও মিনি ট্রাক দিয়ে পুলিশের ওই জলকামানকে তিনদিক দিয়ে অবরুদ্ধ করে ফেলে। জলকামানের গায়ে লিখে দেয় বিভিন্ন প্রতিবাদী স্লোগান।  

এর আগে সকাল ১০ টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এসে থামে। পরে সকাল সাড়ে দশটা থেকে অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। 

প্রধান ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিলেও শিক্ষার্থীরা তাদের সেখান থেকে সরিয়ে দেয়। বর্তমানে সাভার হাইওয়ে থানার সামনে অবস্থান নিয়েছে পুলিশ।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস